নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-১১ , ০২:১৬ পিএম
রাঙামাটির কাপ্তাই উপজেলার কারিগরপাড়া বাজার এলাকায় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১১ অক্টোবর) সকালের ঘটনায় নিহত ব্যক্তির নাম বসন্ত তঞ্চঙ্গ্যা (৩৫) ওরফে দুর্জয় তঞ্চঙ্গ্যা।
তিনি জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থক। তার বাড়ি ভালুকিয়া পাড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৭টার দিকে নিজের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে বসন্ত কারিগরপাড়া বাজারে যান। কিছুক্ষণের মধ্যে তাকে অস্ত্র তাক করে ৩ জন দুর্বৃত্ত ঘিরে ফেলেন। পরে খুব কাছ থেকে বসন্ত তঞ্চঙ্গ্যাকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কাপ্তাই চন্দ্রঘোনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী গণমাধ্যকে বলেন, সকালে এক মোটরসাইকেল চালককে গুলি করে হত্যা করা হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তাকে কে, কেন হত্যা করেছে, তদন্তের পর তা জানা যাবে বলেও জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.