নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-১১ , ০৯:১৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
ফেনীর ফতেপুর রেলক্রসিংয়ে চট্টগ্রামগামী মেইল ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী এনআর পরিবহনের বাসের সংঘর্ষে তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।রবিবার (১১ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। আহতদের ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের বেশিরভাগই জরুরি বিভাগে চিকিৎসাধীন বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এছাড়া, কয়েকজনকে ঢাকা ও চট্টগ্রামের হাসপাতালে স্থানান্তর হয়েছে বলেও জানান তিনি।
দুর্ঘটনায় আহতদের উদ্ধারে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিস। বাসের যাত্রীদের কয়েকজন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে এনআর পরিবহনের বাসটি। কুমিল্লার নুর জাহান হোটেলে যাত্রা বিরতির পর আবার ছাড়ে। ভোরে হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় যাত্রীদের। এরপর তারা দেখেন বাসটি উল্টে আছে। অনেকেই ঘুমে আচ্ছন্ন থাকায় বাসের ড্রাইভারের কোনো গাফিলতি আছে কিনা তা জানা যায়নি।
ঘটনাস্থলে রয়েছেন ফেনী মহিপাল হাইওয়ে থানার এস আই তসলিম উদ্দিন। তিনি বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে এখন পর্যন্ত ১২/১৩ জনকে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়েছি।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়ির স্টেশন মাস্টার মুহাম্মদ আবু তাহের মাসুম বলেন, উদ্ধার অভিযান চলছ। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বাসটি সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.