মারা গেছেন আরও ২৩ জন; শনাক্ত ১২০৩

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১০ , ০৩:১৯ পিএম

মারা গেছেন আরও ২৩ জন; শনাক্ত ১২০৩ ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৫০০ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২০৩ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন করোনা রোগী।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৩ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন।

এর আগে শুক্রবার (৯ অক্টোবর) দেশে আরও আরও ১ হাজার ২৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৭ জন।