নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-১০ , ১১:২৬ এএম
ছবি: সিটিজেন নিউজ
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (০৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার টিকরপুর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জনের মধ্যে আশরাফুল ইসলাম অনিক নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকার আওলাদ হোসেনের ছেলে। অন্য জনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা থেকে মোটরসাইকেলে করে দুই আরোহী নবাবগঞ্জ সদরের দিকে আসছিল। পথে টিকরপুর এলাকায় ‘এন মল্লিক’ নামের একটি পেট্রোল পাম্পের সামনে এলে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
নবাবগঞ্জ থানাধীন গালিমপুর তদন্ত কেন্দ্রের এসআই আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.