নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১০-০৮ , ১২:০৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
টানা ক্ষমতায় থাকার কারণেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারছে সরকার। ইটনা,মিঠামইন সড়ক অবহেলিত হাওড়বাসীর মুখে হাসির কারণ হবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম অলওয়েদার সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মহামান্যে রাষ্ট্রপতি হাওড়াবাসীর জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে গেছেন যার অংশ হিসেবেই ইটনা,মিঠামইন,অষ্টগ্রাম সড়ক। এই সড়ককে মুজিববর্ষে হাওড়বাসীর জন্য রাষ্ট্রপতির পক্ষ থেকে উপহার হিসেবেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এসময়, শীতকালে করোনার সংক্রমণ বাড়তে পারে সেই পরিকল্পনা মাথায় রেখে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জানান, পরীক্ষা না নেয়া গেলেও শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে সরকার চেষ্টা করে যাচ্ছে।
ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কটি এখন আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এরইমধ্যে হাওরের নৈসর্গিক রূপ দেখতে দেশের নানা প্রান্ত থেকে এখানে ছুটে আসছে মানুষ। হাওরের বিশাল জলরাশির বুক চিরে চলে গেছে ২৯.৭৩ কিলোমিটার দীর্ঘ সড়কটি। বর্ষায় সড়কের দু’পাশে অথৈ জলরাশি, নির্মল বাতাস আর মনকাড়া ঢেউ। শুকনো মৌসুমে মাইলের পর মাইল ফসলি জমি, যেখানে সবুজ আর সোনালি রং মিলেমিশে একাকার। হাওরের বুকে বিশাল খোলা আকাশের রূপে মুগ্ধ ভ্রমণপিপাসুরা। কখনো ঝকঝকে নীল আকাশ, কখনো আকাশে সাদা মেঘের ভেলা। ভোরের সূর্য আর গোধূলীতে ভিন্ন রূপে সাজে হাওরের আকাশ।
২০১৬ সালের ২১ এপ্রিল ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সড়ক ও জনপথ অধিদপ্তর ৮৭৪.০৮ কোটি টাকা ব্যয়ে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কটি নির্মাণ করেছে। হাওরের বুক চিরে চলে যাওয়া ২৯.৭৩ কিলোমিটার দীর্ঘ এ অলওয়েদার সড়কে ৫৯০.৪৭ মিটার দীর্ঘ তিনটি পিসি গার্ডার, ১৯০ মিটার দীর্ঘ ৬২টি আরসিসি বক্স কালভার্ট, ২৬৯.৬৮ মিটার দীর্ঘ ১১টি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে।
এরমধ্যে ২৬১.৮১ মিটার দীর্ঘ ভাতশালা সেতু, ১৭১.৯৬৪ মিটার ঢাকী সেতু ও ১৫৬.৭২ মিটার দীর্ঘ ছিলনী সেতু সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। বর্ষায় ভাঙন থেকে সড়ক রক্ষায় ৭.৬০ লাখ বর্গমিটার সিসি ব্লক দিয়ে স্লোপ প্রটেকশনের কাজ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.