ছন্দারিয়া খাল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-০৫ , ০৪:১৫ পিএম

ছন্দারিয়া খাল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

পটিয়া-বোয়ালখালী সীমানার মধ্যবর্তী ছন্দারিয়া খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, খালের দক্ষিণপাড়ে একটি অজ্ঞাত মরদেহ পাওয়া গেছে। সেটি উদ্ধার করা হয়েছে। এখনও ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।