সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-০৫ , ০৪:০৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
রাজধানীতে এবার লাশবাহী ফ্রিজিং গাড়ির ভেতর থেকে চটের বস্তার উপরে কাফনের কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দুই হাজার ফেনসিডিল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
ওই লাশবাহী ফ্রিজিং গাড়ির ভিতরে চটের বস্তার উপর দিয়ে কাফনের কাপড় মুড়িয়ে মৃতদেহের মতো তৈরি করে মাদক পাচারকারীরা। রবিবার (৪ অক্টোবর) শাহবাগ বঙ্গ বাজার সংলগ্ন রাস্তায় ওই ফ্রিজিং গাড়িটি জব্দ করে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোয়েন্দা পুলিশ জানতে পারে, ফেনসিডিলগুলো কুমিল্লা থেকে ঢাকায় আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ফেনসিডিলসহ ফ্রিজিং গাড়ি জব্দ ও গাড়িতে থাকা চালকসহ ৪ জনকে গ্রেফতার করে। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেফতার করা হয়।
সোমবার (৫ অক্টোবর) গুলশান বিভাগের (ডিসি, ডিবি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ওই লাশবাহী ফ্রিজিং গাড়ি জব্দ করি। পরে গাড়ীর পিছনের দরজা খুলে তার ভিতরে চটের বস্তা দিয়ে তৈরি করে তার উপর দিয়ে কাফনের কাপড়ে পেঁচানো অবস্থায় ৪টি মৃতদেহের মতন দেখতে পাওয়া যায়। সেই চারটি বস্তা খুলে দু্ই হাজার পিস ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার তিন ব্যক্তির কাছ থেকে আরো জানার চেষ্টা করা হচ্ছে। তারা কুমিল্লা থেকে ঢাকার কোথায় ও কার কাছে নিয়ে যাচ্ছিল ওই ফেনসিডিল। ফ্রিজিং গাড়ির মালিকের পরিচয়সহ আরও বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। জব্দকৃত ফেনসিডিলগুলোর বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকার উপরে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.