মারা গেছেন আরও ২৭ জন; শনাক্ত ১৪৪২

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-০৫ , ০৩:১১ পিএম

মারা গেছেন আরও ২৭ জন; শনাক্ত ১৪৪২ ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৩৭৫ জন। সোমবার (৫ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

গেলো ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৪২জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে মোট ৩ লাখ ৭০ হাজার ১৩২ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।