কর্ণফুলীর গোল্ডেন সন গার্মেন্ট কারখানায় আগুন

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-০৫ , ১১:৩৮ এএম

কর্ণফুলীর গোল্ডেন সন গার্মেন্ট কারখানায় আগুন ছবি: সিটিজেন নিউজ

কর্ণফুলীর দক্ষিণপাড়ের খোয়াজনগরে গোল্ডেন সন লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সূত্র জানায়, কৌতূহলী জনতার ভিড় ও কারখানার অপ্রশস্ত সিঁড়ির কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। আগুনে প্লাস্টিক দানা, তৈরি পণ্য, ফেব্রিক্সসহ বিভিন্ন কাঁচামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের বড় অঙ্কের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানার কর্মকর্তারা।  

কর্ণফুলী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে। রাত ৯টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করতে পারিনি।