আখতারুজ্জামান ফ্লাইওভারে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-০৪ , ০৪:০৪ পিএম

আখতারুজ্জামান ফ্লাইওভারে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

আখতারুজ্জামান ফ্লাইওভারে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে মো. রায়হান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রায়হান বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী এলাকার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে।

খুলশী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানান, লালখান বাজার থেকে মুরাদপুরের দিকে যাওয়ার পথে গরীবউল্লাহ শাহ মাজারের কাছে পিকআপ ভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দেয় দ্রুত গতির মোটরসাইকেল। এতে পড়ে গিয়ে মোটরসাইকেল আরোহী রায়হান গুরুতর আহত হন।

তিনি বলেন, পুলিশ মোটরসাইকেল আরোহী রায়হানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।