সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-০৪ , ০৩:২৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশের পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।আজ রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর শিশু হাসপাতালে পক্ষকালব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, আমেরিকা-ইংল্যান্ডের মতো দেশ যখন কোভিড-১৯ মোকাবেলায় হিমশিম খেয়ে যাচ্ছে, তখন আমাদের দেশে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টায় আক্রান্তের হার কমে এসেছে।
কোভিড মোকাবেলায় সরকারের নান উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, উন্নত দেশের অনেক রাষ্ট্রপ্রধান আক্রান্ত হয়েছেন। প্রতিবেশী দেশ ভারতে যখন প্রতিদিন এক হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে, আমাদের দেশে এ হার তখন ২০ থেকে ৩০ এর মধ্যে।
তিনি বলেন, এক সময় আমাদের দেশে রাতকানা রোগের প্রাদুর্ভাব ছিলো, ভিটামিন এ ক্যাম্পেইনের ফলে আজ সেটি এক শতাংশেরর নিচে নেমে এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু প্রথম এ ক্যাম্পেইন শুরু করেছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ডা. শহিদুল্লাহ, পরিচালক ডা. সৈয়দ শফি আহমেদসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মচারীরা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.