সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-০৪ , ১১:১৯ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৯৬টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৪৫ জন। এদিন করোনায় কারো মৃত্যু হয়নি চট্টগ্রামে।
শনিবার (৩ অক্টোবর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ৮ ল্যাবের মধ্যে ৪টিতে নমুনা পরীক্ষা হয়। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা হয়নি।
এইদিন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১০জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫৮টি নমুনা পরীক্ষা করে ৮ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।
এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৭টি নমুনা পরীক্ষা করে ২০ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করে ১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ও রিজিওনাল টিবি রেফারেল সেন্টার ল্যাবে (আরটিআরএল) এইদিন করোনার নমুনা পরীক্ষা হয়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৩৯৬টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৭ জন এবং উপজেলায় ২ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.