সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-০১ , ০৩:৫৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ২৭২ জন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে। গেলো ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৪২০টি। এতে রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫০৮ জন। করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.