সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-০১ , ১২:৫৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ। বৃহস্পতিবার (০১ অক্টোবর)চা বোর্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
তিন ছিনতাইকারী হলো- মো. সাহেদুল ইসলাম (২৫), মো. শাকিল হোসেন প্রকাশ রনি (২১) ও মো. সোহেল রানা (২২)।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী । এদের মধ্যে মো. সাহেদুল ইসলামের বিরুদ্ধে চারটি মামলা ও মো. শাকিল হোসেন প্রকাশ রনির বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার সিটিজেন নিউজকে বলেন, ২৯ সেপ্টেম্বর রাতে বায়েজিদ থানাধীন চা বোর্ডের সামনে ছিনতাইয়ের শিকার হন মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন, নগদ ৩ হাজার টাকা, একটি অস্ত্র, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি ছোরা, ২০০ পিস ইয়াবা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.