সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-০১ , ১০:৫৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫৪ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৮৫৯ জন। এসময়ে করোনায় চট্টগ্রামে মৃত্যুবরণ করেনি কেউ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৭টি ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৪৫টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৮৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৩০টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪২টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবি ল্যাবে ৮ জন, বিআইটিআইডিতে ১৩ জন, চমেক ল্যাবে ২০ জন এবং সিভাসু ল্যাবে ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪১টি নমুনা পরীক্ষা করে ৩ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৩টি নমুনা পরীক্ষা করে ৬ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করে ২ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।
অন্যদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৪টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৫৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৬১২টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৯ জন এবং উপজেলায় ৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.