সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-০১ , ১০:৫৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮২টি স্বর্ণের বারসহ মো. এনামুল হক নামে দুবাই ফেরত যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে তাকে আটক করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
আটক এনামুল সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রাম আসেন। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।
বিষয়টি নিশ্চিত করেছে বিমান বন্দরের সহকারী ম্যানেজার খায়রুল কবির বলেন, আটক এনামুল শার্টের ভেতর পেটের সঙ্গে বেঁধে অভিনব কৌশলে স্বর্ণের বারগুলো নিয়ে এসেছে। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ২৪ ক্যারেটের ৯ কেজি ৫৯ গ্রাম ওজনের এসব স্বর্ণের দাম প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.