টেরীবাজার থেকে ৭ নারী ছিনতাইকারী আটক

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-৩০ , ০৩:৪৪ পিএম

টেরীবাজার থেকে ৭ নারী ছিনতাইকারী আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে নারী ছিনতাইকারী দলের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ।  বুধবার (৩০ সেপ্টেম্বর) টেরীবাজার থেকে তাদের আটক করে সিএমপির কোতোয়ালী থানা পুলিশের একটি অভিযানিক দল।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন জানান, টেরীবাজার থেকে নারী ছিনতাইকারী দলের ৭ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ৭ নারী ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।