সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-৩০ , ১১:৪৯ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় আগামী ৪-১৭ অক্টোবর নগরের ৫ লাখ ৩৩ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাসের ৮১ হাজার ৫০০ নীল রঙের, ১২-৫৯ মাসের ৪ লাখ ৫২ হাজার শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সদরঘাটের চসিক জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
নগরের ৪১ ওয়ার্ডে কোভিড স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে ক্যাম্পেইনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি জানান, রোববার (৪ অক্টোবর) চসিকের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করবেন প্রশাসক খোরশেদ আলম সুজন। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন এ কর্মসূচি চলবে।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, জোনাল মেডিক্যাল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. হাসান মুরাদ চৌধুরী, ডা. রফিকুল ইসলাম, ডা. জুয়েল মহাজন, ডা. আকিল মো. নাফে, ডা. সুমন তালুকদার, জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী, চসিক কর্মকর্তা আবদুর রহমান প্রমুখ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.