লোহাগাড়ায় ১৪ হাজার ইয়াবাসহ ২জন আটক

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-৩০ , ১১:২৩ এএম

লোহাগাড়ায় ১৪ হাজার ইয়াবাসহ ২জন আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ ২জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাদের আটকের বিষয়টি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

আটককৃতরা হলো- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার টাইপালং এলাকার কালু মিয়ার ছেলে মো. শাহজাহান (৩০) ও দুছড়ি এলাকার সুরুত আলীর ছেলে মো. ইউনুছ (২১)।  

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, মাদকের বিরুদ্ধে চট্টগ্রাম জেলায় বিশেষ অভিযান চলছে। মঙ্গলবার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিস এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসছিলেন।

তিনি আরও বলেন, জেলার সাতকানিয়া, পটিয়া, বোয়ালখালীসহ সব থানায় এলাকায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।