সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-৩০ , ১০:০৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও এইচএসসি পরীক্ষা আয়োজনের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ বিষয়টি বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।
এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, এইচএসসি পরীক্ষার আয়োজন ও শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা হবে তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটি কাজ করছে। তাদের প্রস্তাবের ভিত্তিতে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতামত নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.