সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৯ , ১২:২৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নগরীর তুলাতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো.শরীফ (৩৮), মো. মিজান (৩৬) ও মো. আলাউদ্দীন।
খুলশী থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১টার দিকে খুলশী থানাধীন আবু ওসমান এর বিল্ডিং নিচ তালার গ্রিল কেটে নগদ টাকাসহ প্রয়োজনীয় সরঞ্জাম চুরি করে নিয়ে যায় তারা। পরে ওই বিল্ডিং এর মালিক অজ্ঞাত নামা কয় একজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
পুলিশ জানায়, মামলা দায়েরের পর চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে চোরাইকৃত নগদ ৮৫ হাজার টাকা, ২টি মোবাইল, ১টি ল্যাপটপ, ১টি সিএনজি (চট্টমেট্রো- হ- ১২-৪২০৫)চোরাই কাজে ব্যবহৃত ১টি সেলাই রেইঞ্জ ও ভাঙ্গার লোহার ছেনি উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার জানান,২২ সেপ্টেম্বর ভোর রাতে উত্তর খুলশীর এক নম্বর রোডের বি পার্টনার প্রাইভেট লিমিটেড নামে প্রতিষ্ঠানের গ্রিল কেটে নগদ ছয় লাখ ২২ হাজার টাকা, কয়েকটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ চুরি হয়।ঘটনা তদন্ত করে নগরীর খুলশী থানাধীন তুলাতলী বাজার থেকে শরিফকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে বাজারের ইত্যাদি ফ্যাশন ডিজিটাল স্টুডিও নামে একটি প্রতিষ্ঠান থেকে চুরি যাওয়া মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়
তিনি আরও বলেন, পরে মিজানকে গ্রেফতার করে তার কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা এবং মোবাইল ও চুরি যাওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়। এছাড়া চুরির সাথে যুক্ত আলাউদ্দিন নামে অটোরিকশা চালককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.