সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৮ , ০৪:৩৪ পিএম
চট্টগ্রামে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে নগরীর আগ্রাবাদে সুপারিওয়ালা পাড়ায় এ ঘটনা ঘটে। এতে সহযোগিতা করার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ভিকটিম তরুণী ফেনী থেকে চট্টগ্রামের আগ্রাবাদে তার চাচার বাসায় বেড়াতে আসেন। তার চাচাতো বোনের এক বান্ধবী ওই তরুণীকে গতকাল রাত ৮টার দিকে সুপারিওয়ালা পাড়ায় বাসায় বেড়াতে নিয়ে আসেন। একপর্যায়ে পাশের বাসার চান্দু মিয়া ওই তরুণীকে বাসায় নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর থেকে চান্দু মিয়া পলাতক রয়েছে। তাকে আটক করার চেষ্টা চলছে।
এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ওই এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- নুরী আক্তার ও তার স্বামী মোহাম্মদ অন্তর।
ওই তরুণীকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর মামলা করা হবে বলে জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.