সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৮ , ০২:২৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিক মারা গেছেন। একই ঘটনায় এক পথচারীও গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়। বাকি ২ জনকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ শ্রমিকের মৃত্যু হয়।
ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, ধানমন্ডি-৩২ নম্বর এলাকার মাস্টার মাইন্ড স্কুল সংলগ্ন একটি বহুতল নির্মাণাধীন ভবন থেকে পড়ার ঘটনায় ৩ জন মারা গেছেন। এই ঘটনায় আরও ১ জন চিকিৎসাধীন রয়েছেন।
মূলত বিল্ডিংকোড না মেনে নির্মাণ কাজ ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.