সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৮ , ১০:২৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
সদ্য প্রয়াত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুবে আলমের জানাজার নামাজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
রোববার রাতে সুপ্রিমকোর্ট আইনজীবি সমিতির সভাপাতি এ এম আমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার সকাল ১১টায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মরদেহ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আনা হবে। আইনজীবী সমিতি প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রোববার সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.