নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-২৮ , ০৯:২৯ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে ১৪ হাজার ১৫০ পিস ইয়াবাসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি পিকআপ ও একটি ট্রাক জব্দ করা হয়। রবিবার (২৭ সেপ্টেম্বর) নগর গোয়েন্দা পুলিশ এবং বোয়ালখালী ও লোহাগাড়া থানা পুলিশ পৃথকভাবে অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করে।
আটককৃতরা হলেন- আবু সৈয়দ (২৫), কামরুল ইসলাম(২৪), মোঃ রাসেল(২২), আনোয়ারুল হক(৪২), মো. আয়াজ (২০) ও মো. ইয়াকুব (৪০)।
নগর গোয়েন্দা বিভাগের জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী, কোতোয়ালী থানাধীন লালখান বাজার ইস্পাহানী মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আবু সৈয়দ নামে একজনকে আটক করা হয়। জব্দ করা হয় ১টি পিকআপ। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, বোয়ালখালী থানাধীন পৌরসভার ৭নং ওয়ার্ডের ফুলতল মোড় এলাকায় আরকান সড়কে অভিযান চালিয়ে ৭ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় একটি ট্রাকসহ কামরুল ইসলাম, মো. রাসেল ও আনোয়ারুল হক নামে তিন জনকে আটক করা হয়।
লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.