হাটহাজারী প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-২৭ , ১২:০৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এজেএম নূরুদ্দীন চৌধুরী (৭৫) মারা গেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।
২০০২-০৬ সালে চবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা এই শিক্ষক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ একমাস ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিলোসোফি এলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক মনসুর উদ্দিন আহমদ বলেন, কলা অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য থাকাকালীন তিনি উপাচার্য পদে দায়িত্ব পালন করেন।
তিনি শাহজালাল হলের প্রভোস্ট থাকাকালীন আমি হাউজ টিউটর হিসেবে প্রশাসনিকভাবে কাজ করার সুযোগ হয়েছিলো। তিনি ছিলেন অত্যন্ত সৎ, যোগ্য ও নরম মনের মানুষ। তার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত ও শোকাহত।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.