‘দলীয় পরিচয় না দেখে ধর্ষকদের গ্রেফতার করুন’

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৬ , ০৮:২১ পিএম

‘দলীয় পরিচয় না দেখে ধর্ষকদের গ্রেফতার করুন’ ছবি: সিটিজেন নিউজ

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ ও র‍্যাবকে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মুঠোফোনে সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া এবং র‍্যাব-৯ এর কমান্ডার লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামকে এ নির্দেশ দেন পররাষ্ট্রমন্ত্রী।বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্ষক যে দলের হোক, শাস্তি অবশ্যই পেতে হবে। একজন গৃহবধূকে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ছাত্রাবাসে গণধর্ষণ করে তারা কলেজকে কলুষিত করেছে। যার কারণে তাদের কোনো ছাড় নেই।