পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ৯৮ জন

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৬ , ০৩:৩৭ পিএম

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ৯৮ জন ছবি: সিটিজেন নিউজ

প্রশাসনে ৯৮ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। শনিবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৯৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ৯৮ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি।

জনপ্রশাসনে বর্তমানে অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা রয়েছে ১৩০টি। নতুন ৯৮ জনকে নিয়ে এখন অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৬১১ জন।