সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৬ , ১১:১২ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের চকবাজার থানাধীন এলাকায় সীমা আক্তার (১৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে নগরীর বৌবাজারস্থ নূর মঞ্জিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সীমা নোয়াখালীর হাতিয়া থানাধীন এলাকার মো. ওসমানের মেয়ে। তিনি চকবাজারের বৌবাজার আহমদুর রহমান রোড়ের নূর মঞ্জিলে গৃহকর্মীর কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় আবিদা সুলতানা সিটিজেন নিউজকে জানান, রাতে বারান্দা থেকে সীমাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে রাত ১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সীমা মৃত্যুবরণ করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.