সেন্টমার্টিনে গলাকাটা লাশ উদ্ধার

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-২৬ , ১০:২৪ এএম

সেন্টমার্টিনে গলাকাটা লাশ উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

দেশের সর্ব দক্ষিণের স্থান সেন্টমার্টিন দ্বীপে একটি গলাকাটা লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে দ্বীপের কোনার পাড়া সংলগ্ন সৈকতে ভেসে আসে লাশটি। পরে ভেসে আসা লাশটিকে দাফন করা হয়।

কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার রেদোয়ান-উল ইসলাম বলেন, দ্বীপে ভেসে আসা গলাকাটা লাশটির অধিকাংশই গলিত ছিল। তাই নাম-পরিচয় শনাক্ত করার কোনও সুযোগ ছিল না। পরে লাশটি উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় দ্বীপের কবরস্থানে দাফন করা হয়।