ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়ির মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-২৬ , ০৯:৫৩ এএম

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়ির মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে গাড়ীর চালকসহ একই পরিবারের ৯ জন।

নিহতরা হলেন, শাশুড়ি রাজিয়া বেগম (৬০)ও পুত্রবধূ মিনা বেগম (৪৫)।

স্থানীয়রা জানায়, ওই মাহেন্দ্রে চালকসহ ১১ জন ছিলো। সকলেই একই পরিবারের। দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৯ জন। তাদের প্রথমে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাজপাট ইউনিয়নের বরইতলা গ্রামের একটি পরিবারের সকল সদস্য মাহেন্দ্রযোগে আটরশি জাকের মঞ্জিলে ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে মুনসুরাবাদ সেতু পার হওয়ার পর অজ্ঞাত একটি পরিবহন ওই মাহেন্দ্রকে চাপা দিলে ঘটনাস্থলেই রাজিয়া বেগম (৬০) মারা যায়। গুরুতর অবস্থায় রাজিয়া বেগমের পুত্রবধূ মিনা বেগমকে (৪৫) হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।