লিবিয়ায় নৌকা ডুবে ১৬ জনের মৃত্যুর আশঙ্কা

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৬ , ০৯:৪১ এএম

লিবিয়ায় নৌকা ডুবে ১৬ জনের মৃত্যুর আশঙ্কা ছবি: সিটিজেন নিউজ

লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীবহনকারী একটি নৌকা ডুবে ১৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জীবিত উদ্ধার করা হয়েছে বাংলাদেশিসহ ২২ জনকে। এরইমধ্যে তিনজনের মরদেহের সন্ধান পাওয়া গেছে। বাকি মরদেহের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, উদ্ধার হওয়ারা বাংলাদেশ, মিশর, ইথিওপিয়া, সিরিয়াসহ সাতটি দেশের নাগরিক। তাদেরকে লিবিয়ার একটি ক্যাম্পে সাময়িকভাবে আশ্রয় দেওয়া হয়েছে।