আবারও কমেছে স্বর্ণের দাম

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৫ , ০৭:২৮ পিএম

আবারও কমেছে স্বর্ণের দাম ছবি: সিটিজেন নিউজ

বড় ধরনের দরপতনের মুখে পড়েছে স্বর্ণের বাজার। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১৮৫৬.৬২ ডলারে; যা আগের দিনের চেয়ে ১১.৪২ ডলার কম।

এর আগে ২৩ সেপ্টেম্বর বড় ধরনের দরপতন ঘটে স্বর্ণের বাজারে। ওই দিন ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৩৮.৬৮ ডলার। এরপর দিন অর্থাৎ ২৪ সেপ্টেম্বর আবার কিছুটা ঘুরে দাঁড়ায়। প্রতি আউন্স স্বর্ণের দাম বাড়ে ৬.১৫ ডলার।

গোল্ডপ্রাইসের তথ্যে অনুযায়ী, গেল ৩০ দিনের ব্যবধানের প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ১৪.১২ শতাংশ। তবে, গেল ৬ মাসের ব্যবধানের প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৫৮.৪৯ শতাংশ।