মারা গেছেন আরও ২১ জন; শনাক্ত ১৩৮৩

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৫ , ০৬:৩৬ পিএম

মারা গেছেন আরও ২১ জন; শনাক্ত ১৩৮৩ ছবি: সিটিজেন নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৯৩ জন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

গেলো ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৪৭৩টি। এতে রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৮৩ জন। করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৩২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ২৪ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।