সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৪ , ০৫:২৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সেই ছাত্রী এবার ৯ নাম উল্লেখ করে ডিজিটাল অ্যাক্টে মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ এনে তিনি মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভূক্তভোগী ছাত্রী সাইবার বুলিংয়ের অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ৯ টি ইউজার নেইম উল্লেখ করা হয়েছে। ওই ৯ নামের পেছনে কয়জন আসামি রয়েছে তা তদন্ত করে দেখবে পুলিশের সাইবার ক্রাইম এক্সপার্ট টিম। মামলাটি তদন্তের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তথ্যমতে, মামলার অভিযুক্ত ফেসবুক ব্যবহারকারীরা হলেন, তামান্না ফেরদৌস শিখা, তামান্না আকতার, তাজুল ইমলাম আকাশ, শারমিন রিজিয়া, এইচ এম হোসাইন বিন নুর, মো. তুহিন মোল্লা হৃদয়, মেহেদী হাসান সুজন, রেজাউল করিম কাজল ও ফেসবুক গ্রুপ স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়।
মামলায় ওই ছাত্রী অভিযোগ করেন, ডাকসুর সাবেক ভিপি নুরসহ ছাত্র অধিকার পরিষদের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে ফেসবুকের বিভিন্ন আইডি এবং গ্রুপে আমার নামে যৌন উত্তেজনা সৃষ্টিকারী মিথ্যা সংলাপ পাবলিক পোস্ট, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে প্রচার করে আমার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাহানি করে আসছে। এই ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছি। এই ব্যাপারে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ শাস্তির দাবি জানান ওই ছাত্রী
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.