সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৪ , ০৩:৫৬ পিএম
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৮ জন। গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৪০ জন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৯০০ টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৫৪০ জনসহ মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জন। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৭২ জন।
এছাড়া গত ২৪ঘন্টায় সুস্থ হয়েছে ২১৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ ২ লাখ ৬৫ হাজার ৯২ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.