সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৪ , ০৩:৪১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম নগরীর দামপাড়া ওয়াসা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের তিনটি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আলী আকবর বলেন, পাঁচতলা ওয়াসা ভবনের তৃতীয় তলায় ভোর সাড়ে ৪টায় আগুন লাগে। তৃতীয় তলা অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হতো। আগুনে কিছু কাগজপত্র ও আসবাব সামগ্রী পুড়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.