আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-২৪ , ০২:১৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ফারমার্স ব্যাংকের দুই কোটি টাকা চেক জালিয়াতির মামলায় রিজেন্টের মো. সাহেদের বিরুদ্ধে ৪ অক্টোবর অভিযোগ গঠনের দিন ঠিক করবেন আদালত।
ঢাকা মহানগর তৃতীয় যুগ্ম দায়রা জজ মোঃ আল আমিন এ দিন নির্ধারণ করেন। এর আগে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে, রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখান আদালত। এ সময়, আসামিপক্ষের আইনজীবীরা সাহেদের জামিন প্রার্থনা করে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.