মৃত কিশোরী জীবিত উদ্ধার: তদন্তের নির্দেশ হাইকোর্টের

 আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-২৪ , ০২:০৩ পিএম

মৃত কিশোরী জীবিত উদ্ধার: তদন্তের নির্দেশ হাইকোর্টের ছবি: সিটিজেন নিউজ

নারায়ণগঞ্জে জীবিত কিশোরীকে মৃত দেখিয়ে ধর্ষণ ও হত্যায় স্বীকারোক্তি নেয়ার ঘটনা বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে, নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেস্টকে তদন্ত করে ৪ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিচারপতি ইনায়ায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গেলো ১৭ সেপ্টেম্বর ভুয়া তদন্ত প্রতিবেদন দেয়া দুই পুলিশ কর্মকর্তা আদালতে এ বিষয়ে ব্যখ্যা দিয়েছিলেন। সে সময় আদালত বলেন, বিশ্বে এমন কোনও নজির নেই, কেউ অপরাধ না করেও দোষ স্বীকার করে।

গেল ৪ জুলাই নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার ১৫ বছরের কিশোরী নিখোঁজ হয়। মেয়ের সন্ধান না পেয়ে ৬ আগস্ট নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন কিশোরীর বাবা। পরে একই এলাকার রকিব, আবদুল্লাহ ও খলিলকে গ্রেপ্তার করে পুলিশ।

দুই দফা রিমান্ড শেষে তিন আসামি কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়ার স্বীকারোক্তি নেয়া হয়। এর দেড় মাস পর ওই কিশোরী বাড়ি ফিরলে পুলিশের তদন্ত ও রিমান্ড নিয়ে প্রশ্ন ওঠে।