বোয়ালখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৪ , ১২:৫৫ পিএম

বোয়ালখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের বোয়ালখালীতে বাসের ধাক্কায় মো. নাছের (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কালুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাছের উপজেলার পশ্চীম গোমদণ্ডীর মৃত আতাউর হকের ছেলে।

নিহত নাছেরের ভাই জামাল জানান, রাতে নগরীর বহদ্দারহাট থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে মিনিবাসের ধাক্কায় গুরুতর আহত হন নাছের।পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।