সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৪ , ১২:২৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সাগরে সৃষ্ট লঘুচাপটি এখন ভারতের ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমি বায়ুও বাংলাদেশের ওপর সক্রিয়। গত সোমবার সাগরে তৈরি হওয়া লঘুচাপের প্রভাবে ওই দিন থেকেই সারা দেশে বৃষ্টি হচ্ছে। গতকাল বুধবার পঞ্চগড়ে সর্বোচ্চ ২২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল থাকবে।
এদিকে, অতিবৃষ্টি ও উজানের ঢলে ফের দেশের কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এর ফলে নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, তাদের পর্যবেক্ষণে থাকা ১০১টি স্টেশনের মধ্যে পানি বেড়েছে ৪৮টির। কমেছে ৫৩টির।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, আগামী ৪৮ ঘণ্টায় ধরলা, তিস্তা, দুধকুমার এবং আপার মেঘনা অববাহিকার সব নদ-নদীর পানি সমতল থেকে বাড়ার শঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য বলছে, লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গতকালের ধারাবাহিকতায় আজও সারা দেশে বৃষ্টি হতে পারে। কোথাও মাঝারি, কোথাও ভারি বর্ষণ হতে পারে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.