কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-২২ , ০১:০৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেনসহ ৭ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) আইজিপি ড. বেনজীর আহমেদ সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের বদলির ৬ দিনের মাথায় জেলার ৭ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হলো।
বদলিকৃতদের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইনকে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদে, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলামকে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পদে, কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহমেদকে গাজিপুর জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে, মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশ গুপ্তকে চট্টগ্রাম ৯ম এপিবিএনের সহকারী পুলিশ সুপার পদে, ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিককে চট্টগ্রাম আরআরএফের সহকারী পুলিশ সুপার পদে, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজি মো. মতিউল ইসলামকে নোয়াখালীর সহকারী পুলিশ সুপার পদে, ডিএসবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) এর সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.