কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-২১ , ০১:০৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের উখিয়ায় ৪৮ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বিজিবি। রবিবার (২০ সেপ্টেম্বর) পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকা থেকে তাদের আট করে ৩৪ বিজিবির একটি অভিযানিক দল।
আটককৃতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মধ্যম পাড়া গ্রামের মো. নুর আহমদের ছেলে মো. হোছন ড্রাইভার (৩৪) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত হোসনের ছেলে মো. জয়নাল আবেদীন (৩২)।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে এসে মজুদ করার খবরে কক্সবাজার ৩৪ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৪৮হাজার পিস ইয়াবাসহ ২জন পাচারকারীকে আটক করে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মতে পালিয়ে যাওয়া আরও ৩জনকে আসামী করা হয়েছে।
পলাতক আসামীরা হলেন-নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বেতবুনিয়া গ্রামের জাহেদ আলমের ছেলে মো. হারেচ (৩৭), একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মো. ফজল মেম্বারের ছেলে মো. ইলিয়াছ (৩০) এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মধ্যমপাড়া এলাকার আবদুল মজিদের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৩)।জব্দকৃত ইয়াবার মুল্য প্রায় কোটি টাকা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.