নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-১৯ , ০৩:০০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পিকআপ ও মাইক্রোবাসের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডাংরি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাবা এমদাদুল মোকাম্মেল ফাহাদ (৩২) ও তার ছেলে তুরান (৫)।
নান্দাইল হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক সিটিজেন নিউজকে জানান, শেরপুর জেলার বকশীগঞ্জ থেকে একই পরিবারের ১৩ জন সদস্য নিয়ে একটি মাইক্রোবাস কিশোরগঞ্জের নিকলী হাওর ভ্রমণ করতে রওয়ানা দিয়েছিল। সকাল সাড়ে নয়টার দিকে নান্দাইলের ডাংরি নামক স্থানে মাইক্রোবাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা মোকাম্মেল ফাহাদ ও তার ছেলে তুরান মারা যায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে নান্দাইল হাইওয়ে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে নান্দাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.