কক্সবাজারে ৪ কোটি টাকার ইয়াবাসহ ২জন আটক

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-১৭ , ০১:৪৩ পিএম

কক্সবাজারে ৪ কোটি টাকার ইয়াবাসহ ২জন আটক ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজার থানার সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৮০হাজার ইয়াবাসহ ২জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর থানাধীন কক্সবাজার সরকারী কলেজের সামনে থেকে তাদের আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-১৫) একটি অভিযানিক দল। এ সময় মাদক বহণে নিয়োজিত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলো- নাজমুল হুদা ও (৩০) মো. শরীফ (৪২)।

র‌্যাবের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মো. শেখ সাদী সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে কক্সবাজার সরকারী কলেজের সামনে অভিযান চালিয়ে ৮০হাজার ইয়াবাসহ ২জনকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪কোটি টাকা। আটককৃতদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।