পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই কারারক্ষী নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-১৬ , ০৯:৪৪ পিএম

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই কারারক্ষী নিহত ছবি: সিটিজেন নিউজ

পঞ্চগড় সদর উপজেলায় আটোয়ারী মহাসড়কে ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে মেহেদী হাসান (২৪) ও উৎপল চন্দ্র রায় (২৫) নামে দুই কারারক্ষী নিহত হয়েছেন। বুধববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা মগুড়া ইউনিয়নের পঞ্চগড়-আটোয়ারী সড়কের প্রধান পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মোমিনুল হকের জেলে এবং উৎপল চন্দ্র পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের বনগ্রাম মুজাপাড়া এলাকার মৃত আইনদ্দীনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই কারারক্ষীরা মোটরসাইকেল নিয়ে আটোয়ারী থেকে ফিরছিলেন। পথে উপজেলার রজলী খালাপাড়া এলাকার প্রধানপাড়া মহাসড়কে একটি বালুবোঝাই ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হয়ে ঘটলাস্থলে দুই কারারক্ষী মারা যান।

পরবর্তীতে খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিয়ের পরিদর্শক ভূপেন নাথ চন্দ্র বর্মন এবং সদর থানার উপ-পরিদর্শক কাইয়ুম ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন। পরে আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।

পঞ্চগড় সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহাম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বোদা পৌরসভার ফিডমিলের সামনে ট্রাক্টরের ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কারারক্ষীর মৃত্যু হয়েছে।