কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-১৬ , ০৪:০৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে বদলি করে রাজশাহীর পুলিশ সুপার করা হয়েছে। আর ঝিনাইদহের এসপি মো. হাসানুজ্জামানকে কক্সাবাজার জেলা পুলিশের দায়িত্ব দিয়েছে সরকার। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।
একই আদেশে পুলিশের আরও পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে খুলনা মহানগরীর পুলিশ কমিশনার খন্দকার লুৎফর কবিরকে গাজীপুর মহানগরীর পুলিশ কমিশনার, পুলিশের বিশেষ শাখা-এসবির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাসুদুর রহমান ভূঞাকে খুলনা মহানগরীর পুলিশ কমিশনার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহের পুলিশ সুপার, ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামানকে কক্সবাজার, রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহকে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.