বিনোদন ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৫ , ০২:১৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
পরিচালক এ কিউ খোকনের ‘ভালোবাসলে দোষ কি তাতে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ হয় চিত্রনায়িকা রোমানা নীড়ের। এরপর আব্দুল আওয়ালের ‘উতালা মন’ ছবিতে অভিনয় করেন। সবশেষ একিউ খোকন পরিচালিত 'ভালোবাসি কত বুঝাবো কেমনে' ছবিতে অভিনয় করেন নীড়।
তবে প্রথমবার নাটকে অভিনয় করেছেন এই চিত্রনায়িকা। নাটকের নাম "প্রেমিক পুরুষ জগলু ভাই"। এতে আনিসুর রহমান মিলনের বিপরীতে অভিনয় করেছেন রোমানা নীড়। রেজাউর রহমান রিজভীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান।
রোমানা নীড় বলেন, নাটকে প্রথম কাজ করলাম। তবে প্রথমে একটু অসুবিধা হলেও মিলন ভাই বেশ সহযোগিতা করেছেন। পরে ভালোলেগেছে কাজটি করে। খন্ড এ নাটকের শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি নাটকের প্রস্তাব পেয়েছি। সেগুলোও সামনে শুরু করবো। এ টিমের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
মিরাকী প্রোডাকশনের ব্যানারের এ নাটকে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌমিতা মৌ, সানিয়া জারা, তমা, মৌসুমী মৌ, আনোয়ার হোসেন ও আবির প্রমুখ।
উল্লেখ্য, রোমানা নীড় খুব শিগগিরই ‘ভেলকিবাজি’ নামে একটি সিনেমার কাজ শুরু করবেন। জনপ্রিয় নৃত্যপরিচালক মাসুম বাবুলের পরিচালনায় এ সিনেমায় আরও অভিনয় করবেন শিপন মিত্র, সানজু জন, নাদিম, জয় চৌধুরী, রেসি, শিরিন শিলা, বিপাশা কবির, আঁচল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.