নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-১৫ , ১০:১০ এএম
ছবি: সিটিজেন নিউজ
মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা স্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকা-চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে একটি তেলবাহী ট্রেন ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। এ কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। এটি পৌঁছালেই লাইনচ্যুত ট্রেন অপসারণ করে যোগাযোগ স্বাভাবিক করা হবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.