কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৯-১৩ , ০৬:০০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন মিঠাপানির ছড়া এলাকা হতে সন্দেহজনক ৩ জন পথচারীকে তল্লাশী করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে তাদের আটক করা হয়।
আটককৃত তিন জন হল- মো. নসুরুল্লাহ, মো. নইমুল্লাহ ও মো. শফিক আলম ।
বিজিবি জানায়, আটকৃত তিন জনের সাথে থাকা একটি আলুর বস্তা হতে ১০ হাজার পিস ও তাদের দেহের বিভিন্ন স্থান হতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত ইয়াবা পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.